Jump to content

Commons:আলোচনাসভা

Add topic
From Wikimedia Commons, the free media repository

This project page in other languages:
আলোচনাসভায় আপনাকে স্বাগতম

এই পাতাটি বাংলা ভাষা-ভাষীদের জন্য উইকিমিডিয়া কমন্স সংক্রান্ত আলোচনার একটি স্থান। এখানে আপনি বাংলাতে উইকিমিডিয়া কমন্স সংক্রান্ত যে কোন প্রশ্ন বা আলোচনা শুরু করতে পারেন।

অনুগ্রহপূর্ব খেয়াল রাখুন


১. এই পৃষ্ঠাটি শুধুমাত্র উইকিমিডিয়া কমন্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
২. আপনি এখানে যে সকল পরামর্শ পাবেন তা আইনী কোন পরামর্শ নয় এবং উত্তরদাতা কোনক্রমেই দায়ী থাকবেন না। আপনি সাহায্য চাইলে অবশ্যই আমরা পরামর্শ দেওয়ার চেষ্ঠা করব কিন্তু তা কোনক্রমেই পেশাগতভাবে নয়।
৩. আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল আই.ডি. বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য দেবেন না। উত্তর এই পৃষ্ঠাতেই দেয়া হবে সুতরাং নিয়মিত পরীক্ষা করুন। আমরা ই-মেইলের মাধ্যমে উত্তর দিতে অপারগ।

অতীতেত আলোচনার জন্য সংগ্রহশালা দেখুন।

 



সার্বজনীন আচরণবিধি ও প্রয়োগ নির্দেশিকার বার্ষিক পর্যালোচনা

[edit]

আপনাকে জানানো হচ্ছে যে, সার্বজনীন আচরণবিধি ও প্রয়োগ নির্দেশিকার বার্ষিক পর্যালোচনার সময়কাল শুরু হয়েছে। আপনি ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেকোন পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন। বার্ষিক পর্যালোচনার নির্ধারিত ধাপগুলোর মধ্যে এটিই প্রথম। আরও বিস্তারিত জানতে এবং মেটা-উইকির UCoC পাতায় চলমান আলোচনায় অংশ গ্রহণ করতে এখানে ক্লিক করুন

সার্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি) একটি বৈশ্বিক দল, যা সার্বজনীন আচরণবিধির ন্যায্য ও ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করতে কাজ করে। এই বার্ষিক পর্যালোচনাটি ইউ৪সি কর্তৃক পরিকল্পিত ও বাস্তবায়িত হচ্ছে। ইউ৪সি এবং এর দায়িত্বসমূহ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, আপনি ইউ৪সি সনদ দেখতে পারেন

দয়া করে এই তথ্যটি আপনার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাথে এবং অন্য যে কোনও উপযুক্ত স্থানে শেয়ার করুন।

-- ইউ৪সি-এর সহযোগিতায়, কিগান (WMF) (আলাপ)

21:01, 19 January 2026 (UTC)