Commons:Wiki Loves Earth 2026 in Bangladesh/bn
'উইকি লাভস আর্থ বাংলাদেশ ২০২৬' হলো উইকি লাভস আর্থ বৈশ্বিক আলোকচিত্র প্রতিযোগিতার বাংলাদেশি সংস্করণ।
বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত এলাকার ছবি বা ভিডিও তুলে উইকিমিডিয়া কমন্সে আপলোড করে অংশগ্রহণ করুন। এর লক্ষ্য হলো দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরা।
বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের ছবি ও ভিডিও উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করতে আমাদের সাথে যুক্ত হোন!
আমি কীভাবে অংশগ্রহণ করতে পারবো?
ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করুন: যদি উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য আপনার কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি এখানে তা তৈরি করতে পারেন: অ্যাকাউন্ট তৈরি করুন
ইমেইল ঠিকানা না দিয়েও অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। তবে প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করার জন্য ইমেইল ঠিকানা প্রয়োজন। তবে, উইকি লাভস আর্থ আয়োজকদের বা অন্য কারও কাছে আপনার ইমেইল ঠিকানা দৃশ্যমান নয়।
বিষয় নির্বাচন করুন: উইকি লাভস আর্থে শুধুমাত্র সেসব ছবি গ্রহণযোগ্য, যেগুলো সংরক্ষিত এলাকার ভেতরে তোলা হয়েছে — এর মধ্যে ঐ এলাকায় থাকা কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্লোজ-আপ ছবিও অন্তর্ভুক্ত।
আপনার স্থানীয় সংরক্ষিত অঞ্চল খুঁজে নিন। এর মধ্যে রয়েছে জাতীয় উদ্যান, ইকো-পার্ক, বন্যপ্রাণী অভয়ারণ্যসহ আরও অনেক কিছু। পরিদর্শনের আগে নিশ্চিত হয়ে নিন যে এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং স্থানীয় বন্যপ্রাণীদের বিরক্ত না করার অনুরোধ রইলো।
বেরিয়ে পড়ুন, ছবি তুলুন! এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্যকে ধারণ করতে চাই, তবে সেটি যেন প্রকৃতির জন্য কোনো হুমকি না হয়। তাই অনুগ্রহ করে সংরক্ষিত এলাকায় অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন মেনে চলুন।
গাছপালা নষ্ট করবেন না বা প্রাণীদের বিরক্ত করবেন না।
স্থানাংক যোগ করা ঐচ্ছিক হলেও তা বেশ সহায়ক। জিপিএস সুবিধাযুক্ত ক্যামেরা বা মোবাইল ব্যবহার করতে পারেন, অথবা অবস্থানটি হাতে লিখে পরে যুক্ত করুন।
আপলোড করুন: প্রতিযোগিতার জন্য ছবি আপলোড করা যাবে ১ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছে, তা কোনো ব্যাপার নয়।
ছবি আপলোড করতে সংরক্ষিত অঞ্চলগুলোর তালিকাতে যান, আপনার তোলা স্থানের নাম খুঁজে বের করুন এবং ক্যামেরা আইকনে ক্লিক করুন। এতে আপনার ছবি সঠিকভাবে শ্রেণিবদ্ধ (ক্যাটেগরাইজড) হবে। অথবা, এই বোতামটি ব্যবহার করুন:
সম্পন্ন: অভিনন্দন! আপনি উইকি লাভস আর্থ ২০২৬ -এ বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন!
শুভকামনা রইল, এবং মনে রাখবেন — আপনি চাইলে যতখুশি উপযুক্ত ছবি আপলোড করতে পারেন।
দ্রষ্টব্য: সব ছবি অবশ্যই ১লা জুন থেকে ৩১শে জুলাই ২০২৬-এর মধ্যে আপলোড করতে হবে। পূর্বে তোলা ছবিও আপলোড করা যাবে, তবে শুধুমাত্র এই প্রতিযোগিতা চলাকালীন সময়েই আপলোড গ্রহণযোগ্য হবে।
পুরস্কার
🥇 ১ম পুরস্কার — ২০,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার — ১৫,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার — ১০,০০০ টাকা
🌿 বিশেষ স্বীকৃতি — ৭,০০০ টাকা
সংরক্ষিত এলাকার বাইরে ধারণকৃত সেরা প্রাকৃতিক ছবি
শীর্ষ ৫ জন বিজয়ী ও বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ পাবেন
ক্রেস্ট · সনদপত্র · স্মারক
+ উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে প্রকাশিত হবে
🌍 আন্তর্জাতিক পর্যায়
বাংলাদেশ থেকে জমা পড়া ছবিগুলো যাচাই-বাছাই করবে জাতীয় বিচারকমণ্ডলী এবং নির্বাচিত শীর্ষ ১৫টি ছবি আন্তর্জাতিক পর্বে পাঠানো হবে।
আন্তর্জাতিক বিজয়ীরা অ্যামাজন ভাউচার বা সমমানের পুরস্কার পাবেন — যার মূল্য চূড়ান্ত অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে।
নিয়মাবলী
উইকি লাভস আর্থ প্রতিযোগিতার সম্পূর্ণ নিয়মাবলী উইকি লাভস আর্থের নিয়মাবলী পাতায় পড়া যাবে। সংক্ষেপে, পুরস্কারের জন্য যোগ্য হতে প্রতিটি ছবিকে অবশ্যই:
- কমপক্ষে দুই মেগাপিক্সেল হতে হবে
- আপলোডকারীর নিজের তোলা ছবি হতে হবে
- বাংলাদেশের কোনো সংরক্ষিত এলাকা কিংবা এর উদ্ভিদ বা প্রাণীজগতের ছবি হতে হবে
- সম্ভব হলে স্থান/প্রজাতির নাম এবং অবস্থানের তথ্য সহ বর্ণনা করুন
- ২০২৬ সালের ১ জুন থেকে ৩১ জুলাইয়ের মাঝে আপলোডকৃত
বিচারের মানদণ্ড
বিচারকগণ নিম্নলিখিত মানদণ্ড বিবেচনা করে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করবেন (কোন নির্দিষ্ট অনুক্রমে নয়):
- প্রযুক্তিগত গুণমান (তীক্ষ্ণতা, আলোর ব্যবহার, দৃষ্টিকোণ, রচনা, ইত্যাদি)
- মৌলিকতা
- উইকিমিডিয়া প্রকল্পের জন্য ছবির উপযোগিতা
শীর্ষ নির্বাচিত ছবিগুলো সাধারণত উইকিমিডিয়া কমন্সের নির্বাচিত ছবির প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করে থাকে। আপনি যত বেশি ছবি জমা দিবেন, বিচারকমণ্ডলী তত সহজে সেরা ছবি বাছাই করতে পারবেন — তাই আরও বেশি ছবি পাঠান!
সুরক্ষিত প্রাকৃতিক অঞ্চলগুলো খুঁজে বের করুন
জাতীয় উদ্যান থেকে ইকো-পার্ক, দেশজুড়ে সকল সংরক্ষিত অঞ্চলগুলো এক্সপ্লোর করুন
ছবি তুলুন
যত ইচ্ছা তত ছবি নিন। প্রাকৃতিক দৃশ্য, বন্যপ্রাণী, গাছপালাসহ সবকিছু ক্যামেরাবন্দী করুন — প্রত্যেকটি ছবিই জ্ঞানের প্রসারে সাহায্য করবে!
বিবরণ লিখুন
আপনি কী ছবি তুলেছেন তা উল্লেখ করুন — স্থানের নাম, বর্ণনা, তারিখ এবং অবস্থান। বেশি বেশি তথ্য আপনার ছবিগুলোকে আরও বেশি ব্যবহারোপযোগী করে তুলবে!
কমন্সে আপলোড করুন
১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আপনার ছবি আপলোড করুন। প্রথমে লগইন করুন বা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।বিচারক
|
|
২০১৩ সাল থেকে বৈচিত্র্যময় সংস্কৃতি নথিভুক্তকরণে নিয়োজিত একজন পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ভ্রমণ আলোকচিত্রী, যার কাজ ন্যাশনাল জিওগ্রাফিক এবং বিবিসি ওয়াইল্ডলাইফ-এ প্রকাশিত হয়েছে। |
স্থানীয় আয়োজক
|
আয়োজক দল: |
আমাদের সাথে যোগাযোগ করুন: 💬 টেলিগ্রাম: বার্তা দিতে ক্লিক করুন! 📧 ই-মেইল: connect 🗣️ আলোচনা: আলাপ পাতা |

